| | |

১৩ বছর পর সাভার দলিল লেখক সমিতির নির্বাচন

নাজমুল হুদা

দীর্ঘ ১৩ বছর পর সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৯ মে নির্ধারিত এ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে প্রার্থীদের মধ্যে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু হয়েছে এবং দলিল লেখকদের মাঝে বইছে উৎসবের আমেজ।

জানা গেছে, গত ১২ এপ্রিল নির্বাচন পরিচালনার জন্য সুনীল চন্দ্র বণিককে প্রধান করে একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশনের সদস্য হিসেবে রয়েছেন কাজী ফরহাদ হোসেন, দিরগজ আলী, আব্দুল মজিদ, লায়ন সুবীর সাহা মনা, আব্দুল মোতালেব ও মো. বশীর মিয়া।

নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. আকতার হোসেন বেপারী, মো. এরফান উদ্দিন খান রিপন ও মো. আফছার উদ্দিন। সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন মোহাম্মদ আমিনুর রহমান, মো. হাবিবুর রহমান বাদল ও শেখ মোহাম্মদ মোজাম্মেল হক।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. মজিবুর রহমান, আবুল বাসার চৌধুরী তুহিন ও মোহাম্মদ মেহেদী হাসান। সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন সরকার মো. আশরাফুল মোমেনিন লেলিন, নূর মোহাম্মদ ও আশাধন সরকার।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে হাজী মো. মাসুদ রানা ও মো. হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ পদে আবু জাফর আহমেদ ও মো. কবীর হোসেন, দপ্তর সম্পাদক পদে মো. সাইফুল ইসলাম ও শেখ মাহবুব হাসান রকি, প্রচার সম্পাদক পদে সৌরভ দাস জয় ও মোস্তফা কামাল এবং ধর্ম সম্পাদক পদে মো. আবদুল রহিম ও হাজী মো. তমিজ উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কার্যকরী সদস্য পদে প্রার্থী হয়েছেন মোহাম্মদ আলীম, মো. আবুল কালাম আজাদ, সুকুমার সাহা কমল ও রাশেদুল কবীর নিশু।

এদিকে নির্বাচন ঘিরে সাভার সাব-রেজিস্ট্রি অফিস এলাকায় দলিল লেখকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ভোটারদের গুরুত্ব ও সরগরম হয়ে উঠছে নির্বাচনী পরিবেশ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ