| | |

মাদকাসক্ত যুবককে তওবা করিয়ে মায়ের জিম্মায় দিল পুলিশ

সাভারে এক মাদকাসক্ত যুবককে আটক করে আজান দেওয়ানোর পর তওবা করিয়ে মায়ের জিম্মায় দিয়েছে পুলিশ। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

বুধবার (৬ মে) বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কাকাব গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিকেলে মাদক সেবনের সময় রবিন নামের এক যুবককে আটক করে বিরুলিয়া ইউনিয়ন পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তার মা সখিনা বেগম পুলিশের কাছে ছেলেকে শেষবারের মতো সুযোগ দেওয়ার অনুরোধ জানান।

মা সখিনা বেগম জানান, প্রায় এক মাস আগে মাদক মামলায় কারাভোগ শেষে জামিনে মুক্তি পায় রবিন। কিন্তু মুক্তির পরও সে পুনরায় মাদকে জড়িয়ে পড়ে এবং প্রায়ই তাকে নির্যাতন করত।

পরিস্থিতি বিবেচনায় পুলিশ রবিনকে আজান দিতে বলে। পরে তিনি আজান দেন এবং সবার সামনে তওবা করে ভবিষ্যতে মাদক পরিহার ও নিয়মিত নামাজ আদায়ের অঙ্গীকার করেন। এ সময় তিনি মায়ের কাছেও ক্ষমা চান। পরে স্থানীয়দের সম্মতিতে তাকে মায়ের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

ঘটনার সময় স্থানীয় ইউপি সদস্য শাহীন মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিরুলিয়া ইউনিয়ন পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “রবিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং তার মাকে নির্যাতন করে আসছিল। মানবিক দিক বিবেচনায় তাকে সতর্ক করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এদিকে, মাদকাসক্ত যুবককে আজান দেওয়ানো ও তওবা করানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted