রবিবার | ১০ মে, ২০২৬ | ২৭ বৈশাখ, ১৪৩৩ | ২২ জিলকদ, ১৪৪৭

শিশুকে যৌন নির্যাতন, মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

নাজমুল হুদা

সাভারের আশুলিয়ায় সাত বছরের এক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৭ মে) আশুলিয়া থানার ওসিতরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এর আগে, বৃহস্পতিবার আশুলিয়ার দক্ষিণ গাজিরচট এলাকার রাওজাতুল কুরআন আধুনিক নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা থেকে তাকে আটক করেছে পুলিশ।

গ্রেফতার ওই শিক্ষকের নাম মোহাম্মদ ইলিয়াস। তিনি ময়মনসিংহ জেলার পূর্বতলা থানার কুকলা গ্রামের আব্দুল হালিমের ছেলে। ইলিয়াস আশুলিয়ার দক্ষিণ গাজিরচট এলাকার রাওজাতুল কুরআন আধুনিক নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক।

ভুক্তভোগী শিশুশিক্ষার্থীর স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, শিশুটি তার চাচার বাড়িতে থেকে মাদ্রাসায় পড়াশুনা করে। বুধবার বিকালে মাদ্রাসা থেকে বাসায় ফিরে সে কান্নাকাটি করছিল। পরে স্বজনরা জিজ্ঞাসা করলে সে ওই শিক্ষক যৌন নির্যাতনের কথা জানায়। এরপরে স্বজনরা মাদ্রাসায় ও পুলিশকে ঘটনাটি অবহিত করে।

আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ‘দুপুরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে আটক করে পুলিশ। পরে এ ঘটনায় ভুক্তভোগী মাদ্রাসা শিক্ষার্থীর স্বজন একটি মামলা দায়ের করেছে।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031