ঢাকার সাভারে পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (১০ মে) সন্ধ্যায় সাভার পৌর এলাকার রাজাশন মহল্লায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন সুমন, জাহিদ ও সবুজ।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর সিপিসি-২ এর একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় আটক ব্যক্তিদের কাছ থেকে একটি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার শাহীনুর কবির আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, “তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”










