| | |

নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ বলাৎকারের অভিযোগ

নাজমুল হুদা

ঢাকার সাভারে এক নৃত্যশিল্পীকে সংঘবদ্ধভাবে বলাৎকারের অভিযোগে বিপ্লব হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত আরেক যুবক শান্ত পান্ডে পলাতক রয়েছেন।

সোমবার (১১ মে) ভোরে রাজশাহীর বাঘা উপজেলার বানিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপ্লবকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার বিপ্লব হোসেন রাজশাহীর বাঘা থানার বানিয়াপাড়া গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী একজন নৃত্যশিল্পী।

মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বিপ্লবের সঙ্গে প্রায় ১৭ বছরের সম্পর্ক ছিল ভুক্তভোগীর। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে তাকে ভারতে পাঠিয়ে জেন্ডার পরিবর্তনের চিকিৎসা করানো হয়। দীর্ঘদিন চিকিৎসা শেষে দেশে ফিরে ভুক্তভোগী জানতে পারেন, বিপ্লব অন্যত্র বিয়ে করেছেন। একইসঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকা নেওয়ার অভিযোগও করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, গত ৬ মে রাতে সাভার পৌর এলাকার একটি ভাড়া বাসায় গিয়ে বিপ্লব হোসেন ও শান্ত পান্ডে জোরপূর্বক ঘরে প্রবেশ করেন। পরে তারা ভুক্তভোগীকে বলাৎকার ও হত্যার হুমকি দেন।

এ ঘটনায় বিপ্লব হোসেনকে প্রধান আসামি এবং শান্ত পান্ডেকে দ্বিতীয় আসামি করে অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ