বুধবার | ১৩ মে, ২০২৬ | ৩০ বৈশাখ, ১৪৩৩ | ২৫ জিলকদ, ১৪৪৭

সাভারে সরকারি খাস জমি দখলমুক্ত, হকার উচ্ছেদ

সাভার মডেল মসজিদের পাশের সরকারি খাস জমিতে অবৈধভাবে বসানো হকার উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১১ মে) দুপুরে সাভার মডেল মসজিদ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।

অভিযান চলাকালে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট ও হকারদের সরিয়ে দেওয়া হয়। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উচ্ছেদ অভিযানের সময় হকারদের উদ্দেশ্যে ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, “এটি সরকারি খাস জমি। অবৈধভাবে এখানে ব্যবসা পরিচালনার সুযোগ নেই। তবে আসন্ন ঈদকে সামনে রেখে আপনাদের পুনর্বাসনের জন্য উপযুক্ত বসার স্থান নির্ধারণের চেষ্টা করা হবে।”

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখা এবং সরকারি জমি দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031