রবিবার | ১৭ মে, ২০২৬ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৯ জিলকদ, ১৪৪৭

বন্যা পরিস্থিতি নিয়ে নতুন বার্তা দিলো পাউবো

সাভার ডেস্ক

বৃষ্টিপাত বাড়ায় দেশের উত্তর পূর্বাঞ্চলের নদ-নদীর পানি বেড়েছে। এতে করে কোথাও কোথাও বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার মাত্রায় পৌঁছে যেতে পারে। শনিবার (১৬ সম) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এমন তথ্য জানিয়েছে।

পাউবো জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে সিলেট বিভাগে ভারী থেকে অতিভারী এবং রংপুর বিভাগে মাঝারি-ভারী থেকে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। উজানে ভারতের পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম ও ত্রিপুরা অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, আগামী তিন দিন দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্ৰহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানির সমতল স্থিতিশীল রয়েছে, যা আগামী পাঁচ দিন অব্যাহত থাকতে পারে। গঙ্গা নদীর পানির সমতল স্থিতিশীল রয়েছে। অপরদিকে পদ্মা নদীর পানির সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী পাঁচ দিন গঙ্গা ও পদ্মা নদীসমূহের পানির সমতল স্থিতিশীল থাকতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানির সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী তিন দিন উক্ত নদীসমূহের পানির সমতল বৃদ্ধি পেতে পারে। নেত্রকোনা জেলার ধনু-বাউলাই নদীসমূহের পানির সমতলও বৃদ্ধি পেয়েছে, যা আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে।

এ ছাড়া শেরপুর ও নেত্রকোনা জেলার ভুগাই-কংস নদীসমূহের পানির সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী তিন দিন উক্ত নদীসমূহের পানির সমতল স্থিতিশীল থাকতে পারে। একই সময়ে বৃদ্ধি পেতে পারে মনু-খোয়াই নদীসমূহের পানির সমতল।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031