রবিবার | ১৭ মে, ২০২৬ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৯ জিলকদ, ১৪৪৭

ঢাকার যেসব এলাকায় ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না

সাভার ডেস্ক

গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল রোববার (১৭ মে) রাত ১১টা থেকে ১৮ মে (সোমবার) বিকেল ৫টা পর্যন্ত মোট ১৮ ঘণ্টা ঢাকা জেলার বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস-এর জনসংযোগ বিভাগ থেকে শনিবার (১৬ মে) দুপুরে এই তথ্য জানানো হয়েছে।

তিতাস সূত্রে জানা যায়, এ সময় আমিনবাজার ডিআরএস (ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন) থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের উভয় পাশের এলাকা, বলিয়ারপুর, হেমায়েতপুর, চামড়া শিল্পনগরী, সিংগাইর রোড, ফুলবাড়িয়া, নবীনগর, সাভার পৌর এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া বাজার, গৌরীপুর, কুমকুমারী, রাজাশন, কলমা ও তৎসংলগ্ন এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031