সোমবার | ১৮ মে, ২০২৬ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩০ জিলকদ, ১৪৪৭

জাবির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

নাজমুল হুদা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৯তম কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। রবিবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগীয় সভাপতি, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় ছাত্র হলের মধ্যে শহীদ সালাম-বরকত হল ৫৩ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন এবং আলবেরুনী হল ৪৫ পয়েন্ট পেয়ে রানারআপ হয়। ছাত্রী হলের মধ্যে বেগম সুফিয়া কামাল হল ৩৪ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন এবং রোকেয়া হল ২৫ পয়েন্ট পেয়ে রানারআপ হয়।

ছাত্রদের ব্যক্তিগত বিভাগে আলবেরুনী হলের মো. নূর উদ্দিন সজল চ্যাম্পিয়ন এবং শহীদ সালাম-বরকত হলের মো. রাসেল মাহমুদ রানারআপ হন। ছাত্রীদের মধ্যে রোকেয়া হলের জোহরা ইকবাল মিম ব্যক্তিগত চ্যাম্পিয়ন এবং বেগম সুফিয়া কামাল হলের পূজা রানী রানারআপ হন।

এছাড়া দ্রুততম মানব নির্বাচিত হয়েছেন মওলানা ভাসানী হলের সুজন ইসলাম এবং দ্রুততম মানবী হয়েছেন রোকেয়া হলের জোহরা ইকবাল মিম। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031