বৃহস্পতিবার | ২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭

আশুলিয়ায় দুই ভাইকে গুলি করে পালাল দুর্বৃত্তরা

নাজমুল হুদা

ঢাকার আশুলিয়ায় মোটরসাইকেলে এসে পৃথক দুটি স্থানে বসে থাকা দুই ভাইকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন এলাকায় কাছাকাছি দূরত্বের দুটি স্থানে এ ঘটনা ঘটে। ডিশ ও ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

গুলিবিদ্ধরা হলেন ইসমাইল (৩৫) ও তাঁর ছোট ভাই শিপন (৩২)। ইসমাইলের ডান পা ও পিঠে এবং শিপনের ডান ঊরুতে গুলি লেগেছে। আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে প্রথমে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ছয়তলা সংলগ্ন এলাকায় ডিশ ও ইন্টারনেট ব্যবসা পরিচালনা করেন সবুজ সরকার। ওই ব্যবসার সহযোগী হিসেবে কাজ করতেন শিপন। মঙ্গলবার রাতে এলাকার ভার্চ্যুয়াল পোশাক কারখানার গলিতে বসে ছিলেন ইসমাইল। এ সময় তিনটি মোটরসাইকেলে করে আসা ৯ জনের একটি দল তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি পিঠ ও পায়ে গুলিবিদ্ধ হন।

এর কিছুক্ষণ পর হামলাকারীরা ঘটনাস্থল থেকে অদূরে পল্লী বিদ্যুৎ অফিসের পেছনে বসে থাকা শিপনকে লক্ষ্য করেও গুলি চালায়। এতে তিনিও গুলিবিদ্ধ হন। পরে দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

ডিশ ও ইন্টারনেট ব্যবসায়ী সবুজ সরকার বলেন, “শিপন আমার ব্যবসার টুকটাক কাজ করে। সে আমার প্রতিবেশী। আমার ব্যবসা নিয়ে কখনো কোনো ঝামেলা হয়নি। কেন তাদের গুলি করা হলো, বুঝতে পারছি না।”

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইন্টারনেট ও ডিশ ব্যবসার দখলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031