শনিবার | ২৩ মে, ২০২৬ | ৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৫ জিলহজ, ১৪৪৭

আশুলিয়ায় আগুনে পুড়ল ঝুটের গুদাম

নাজমুল হুদা

ঢাকার আশুলিয়ায় একটি ঝুট গুদামের আগুনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ঘটনায় মালামাল পুড়ে গেলেও প্রাথমিকভাবে কোনও হতাহতের তথ্য পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাত ১২টার দিকে আশুলিয়ার গোরাট এলাকায় একটি ঝুট প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাত ১২টার দিকে আগুনের সংবাদ পেয়ে প্রথমে ডিইপিহেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে জিরাবো ফায়ার স্টেশনের আরও দুটি ইউনিট এসে যোগ দেয়। প্রায় এক ঘণ্টা পর রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ডিইপিজেড ফায়ার স্টেশনের কর্মকর্তা প্রণব চৌধুরী জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031