শনিবার | ১৩ জুন, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৬ জিলহজ, ১৪৪৭

আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ৪, উদ্ধার সিসি ক্যামেরা

নাজমুল হুদা

আব্দুল্লাহ আল নোমান, আশুলিয়া (ঢাকা): ঢাকার আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইনসহ চার পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

অভিযানকালে তাদের কাছ থেকে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা, ১০০ গ্রাম হেরোইন, মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যবহৃত ৫টি সিসি ক্যামেরা, ২টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ২৫ হাজার ৯১০ টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন, যিনি অভিযানে নেতৃত্ব দেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩ জুন) আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ডেন্ডাবর উত্তরপাড়া মণ্ডল কলোনি এবং পাথালিয়া ইউনিয়নের সিন্দুরিয়া এলাকায় ইডেন গার্ডেন সংলগ্ন জুয়েল রানা স্টোরের সামনে পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে ডিএনসি। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ এবং মাদক ব্যবসা নির্বিঘ্ন রাখতে তারা বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন করেছিল বলেও জানা গেছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930