| | |

রিয়া হত্যা

সাভারে খুনির ফাঁসির দাবিতে লাশবাহী গাড়ি নিয়ে সড়ক অবরোধ

নাজমুল হুদা

ঢাকার সাভারে ছাত্রদল নেতা রনির হাতে নিহত গৃহবধূ রিয়া হত্যার বিচার এবং প্রধান আসামির ফাঁসির দাবিতে লাশবাহী গাড়ি নিয়ে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে সাভারের ছায়াবীথি এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিক্ষোভকারীরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এলাকাবাসীর অভিযোগ, রিয়াকে পরিকল্পিত ও নির্মমভাবে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে প্রধান অভিযুক্ত রনি পলাতক রয়েছে। তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

মানববন্ধনে নিহতের মামা সাদ্দাম হোসেন বলেন, “হত্যাকারী রনির দ্রুত গ্রেপ্তার এবং সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা তার ফাঁসি দাবি করছি।”

তিনি আরও বলেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

পরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রধান আসামিকে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted