| | |

সাভারে বলাৎকারের অভিযোগে মাদরাসার প্রিন্সিপাল গ্রেফতার

নাজমুল হুদা

ঢাকার সাভারে একটি মাদরাসার শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা গোলাম রাব্বানীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) রাতে ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি মামলা দায়ের করা হয়।

মামলার পর পুলিশ অভিযান চালিয়ে তেঁতুলঝোড়া এলাকা থেকে শামসুল উলূম খাদিমুল ইসলাম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা গোলাম রাব্বানীকে গ্রেফতার করে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করা হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ বলেন, “ভুক্তভোগীর অভিযোগ এবং প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে অধিকতর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted