| | |

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে। সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে তিনি এই নতুন রেকর্ড গড়েছেন।

ডালাসে ম্যচের ৩৮ মিনিটে গোল করে তিনি জার্মান তারকা মিরোস্লাভ ক্লোসার বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ডকে ছাড়িয়ে যান। এরপর ইনজুরি টাইমে আরও এক গোল করে নিজের রেকর্ডকেই সমৃদ্ধ করেছেন আর্জেন্টাইন সুপারস্টার।

এর আগে আলজেরিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে ৩-০ গোলে জয়ী হয়েছিল আর্জেন্টিনা। ঐ ম্যাচে হ্যাটট্রিক করে মেসি ক্লোসার রেকর্ড স্পর্শ করেছিলেন।

কালকের ম্যাচে ৯ মিনিটে পেনাল্টির সুযোগ নষ্ট করেন ৩৮ বছর বয়সী মেসি।

২০০৬ সালে অভিষেকের পর মেসি এবার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন। জাতীয় দলের হয়ে ২০১ আন্তর্জাতিক ম্যাচে মেসির গোলসংখ্যা এখন ১২২।

১৯৬২ সালে পরপর দুই বিশ্বকাপ শিরোপা দখলের যে রেকর্ড ব্রাজিলের আছে মেসির নেতৃত্বে সেটা স্পর্শ করার লক্ষ্যে এখন বিভোর আর্জেন্টাইন সমর্থকরা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted