ঢাকার সাভার থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব সামীর তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার, মিথ্যা তথ্য প্রচার এবং ষড়যন্ত্রের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন।
শুক্রবার (২৬ জুন) বিকেলে সাভারের দেওগাঁও এলাকায় নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে মাহবুব সামীর দাবি করেন, মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে একটি পক্ষ পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করছে। এ কারণে তিনি নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে রয়েছেন বলেও জানান।
তিনি আরও বলেন, ১৫ বছর বয়সী এক কিশোরকে মারধরের ঘটনায় তার কোনো সংশ্লিষ্টতা নেই এবং বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। কোনো অন্যায় না করেও তিনি হয়রানির শিকার হচ্ছেন বলেও দাবি করেন।
এ সময় তিনি বলেন, কেন্দ্রীয় ছাত্রদল বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে মানুষের বক্তব্য ও মতামত বিবেচনা করেই তাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে।
উল্লেখ্য, সাভারে ১৫ বছর বয়সী এক কিশোরকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ থেকে মাহবুব সামীরকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় ছাত্রদল।








