| | |

সাভারে বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার

নাজমুল হুদা

প্রতীকি ছবি

ঢাকার সাভারের আমিনবাজার এলাকায় নিজ বাসা থেকে শারমিন আক্তার লিজা (৩৬) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) রাতে আমিনবাজার ইউনিয়নের বড়দেশীর হাজীনগর এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শারমিন আক্তার লিজা ঢাকার কেরানীগঞ্জের আগানগর এলাকার শওকত হোসেনের মেয়ে। তিনি মেয়েকে নিয়ে আমিনবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং রাজধানীর একটি প্রসাধনী প্রতিষ্ঠানে মার্কেটিং বিভাগে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নিহতের মেয়ে সামিয়া আক্তার এক বান্ধবীর বাসায় বেড়াতে যান। পরে সন্ধ্যায় বাসায় ফিরে তিনি বিছানার ওপর মায়ের মরদেহ দেখতে পান। পরে প্রতিবেশীদের সহায়তায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির আল হোসেন বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted