| | |

সাভার মডেল থানার নতুন ওসি সাইফুল আলম

নাজমুল হুদা

সাইফুল আলম

ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত মো. সাইফুল আলম সাভার মডেল থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

ঢাকা জেলা পুলিশের প্রশাসনিক আদেশে দক্ষিণ কেরানীগঞ্জ থানা থেকে তাকে সাভার মডেল থানায় পদায়ন করা হয়। বৃহস্পতিবার রাতে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানায় কর্মরত অবস্থায় অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান এবং জনবান্ধব পুলিশিংয়ে বিশেষ অবদান রাখায় তিনি জুলাই মাসের কর্মমূল্যায়নে ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন। তার নেতৃত্বে একই থানার আরও পাঁচজন পুলিশ কর্মকর্তা বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি অর্জন করেন।

দায়িত্ব গ্রহণের পর মো. সাইফুল আলম বলেন, “জনগণের আস্থা অর্জনই একজন পুলিশ কর্মকর্তার সবচেয়ে বড় সাফল্য। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে আমি আন্তরিকভাবে কাজ করব।”

স্থানীয়দের প্রত্যাশা, তার নেতৃত্বে সাভারে মাদক, কিশোর গ্যাং, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে সাভার মডেল থানা আরও কার্যকর ভূমিকা পালন করবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ