| | |

আশুলিয়া প্রেস ক্লাবের ৬১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

নাজমুল হুদা

ঢাকার আশুলিয়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের ১৩ জনসহ মোট ৬১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে লাইজু আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক ওমর ফারুক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে সোহেল রানা দায়িত্ব পেয়েছেন।

বুধবার (১২ আগস্ট) আশুলিয়া প্রেস ক্লাবের চূড়ান্ত সদস্যদের নিয়ে এ পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।

নতুন কমিটিতে সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার ও মর্যাদা রক্ষা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি আশুলিয়ার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন কমিটির নেতারা।

নবনির্বাচিত সভাপতি লাইজু আহমেদ চৌধুরী বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে আশুলিয়ার মানুষের কথা গণমাধ্যমে তুলে ধরাই হবে তাদের প্রধান লক্ষ্য। প্রেস ক্লাবের সব সদস্যের সহযোগিতায় সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করা হবে।

সাধারণ সম্পাদক ওমর ফারুক বলেন, পেশাদারিত্ব ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে কাজ করা হবে। সাংবাদিকদের স্বার্থ রক্ষার পাশাপাশি সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরে জনকল্যাণে ভূমিকা রাখবে আশুলিয়া প্রেস ক্লাব।

সাংগঠনিক সম্পাদক সোহেল রানা বলেন, সব সদস্যের অংশগ্রহণ নিশ্চিত করে প্রেস ক্লাবকে একটি সুসংগঠিত ও কার্যকর সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের পর আশুলিয়ায় কর্মরত সাংবাদিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার ও কল্যাণে আশুলিয়া প্রেস ক্লাব আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted