| | |

আশুলিয়া ও আমিনবাজারকে পৌরসভা করার উদ্যোগ

সাভার পৌরসভার পরিধি বাড়ছে

নাজমুল হুদা

সাভার পৌরসভার পরিধি বাড়ানোর পাশাপাশি আশুলিয়া ও আমিনবাজারকে পৌরসভায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙা ব্রিজ এলাকায় সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, চলতি ২০২৬-২৭ অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচন রয়েছে। এসব নির্বাচন আয়োজনের জন্য প্রায় ৬ হাজার কোটি টাকা বাজেট ধরা হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কমিশনের প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর কোন নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সাভার-আশুলিয়া অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, আমিনবাজার ও আশুলিয়াকে পৌরসভায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে সাভার পৌরসভার পরিধি বাড়ানোর বিষয়েও কাজ করা হবে।

এর আগে প্রতিমন্ত্রী আমিনবাজার-হেমায়েতপুর অংশে দীর্ঘদিনের বর্জ্য অপসারণ ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিদর্শন করেন। ওই এলাকায় দীর্ঘদিনের ময়লার ভাগাড় অপসারণ করে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হচ্ছে।

পরিদর্শনকালে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ