| | |

সাভারে বিদেশি পিস্তল-গুলি ও মাদকসহ দুইজন আটক

নাজমুল হুদা

সাভারে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ মাদকসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে সাভার পৌরসভার রাজাশন আমতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন রাসেল বাবু ও সজিব। ডিবি পুলিশের দাবি, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজাশন আমতলা এলাকায় অভিযান পরিচালনা করে ডিবির একটি বিশেষ দল। এ সময় রাসেল বাবু ও সজিবকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি, একটি চাকু, পাঁচ বোতল ফেনসিডিল, ২০০ গ্রাম গাঁজা ও ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted