| | |

সাভারে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি

নাজমুল হুদা

ঢাকার সাভার পৌর এলাকার রাজাসনের ঘাসমহল এলাকায় মাদকবিরোধী জনসচেতনতামূলক সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সাভার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, নারী-পুরুষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

সমাবেশে মাদকের ভয়াবহ ক্ষতিকর দিক তুলে ধরে মো. নজরুল ইসলাম বলেন, “মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে নিয়ে যায়। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, মাদক ব্যবসা ও মাদকসেবন প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণকেও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

সমাবেশে উপস্থিত ব্যক্তিরা রাজাসন এলাকা থেকে মাদক ব্যবসা ও মাদক কারবারিদের নির্মূলে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

পরে মাদকবিরোধী বিভিন্ন স্লোগানসংবলিত একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি রাজাসন এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ