| | |

সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে দেশবাসীর দোয়া চাইলেন তথ্যমন্ত্রী পার্থ

নাজমুল হুদা

দেশবাসীর কাছে দোয়া চেয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে চান তিনি।

শনিবার (২২ আগস্ট) দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, “আমি দায়িত্ব পেয়েছি। আগামীকাল থেকে অফিস করা শুরু করব। মন্ত্রণালয়ে গিয়ে এর কাজের পরিধি কতটা বড় এবং বাস্তবে কী ধরনের সমস্যা রয়েছে, সেগুলো বুঝতে পারব।”

তিনি বলেন, “আমার বিশ্বাস, ইনশাআল্লাহ সবাই সহযোগিতা করলে এবং দেশবাসীকে সঙ্গে নিয়ে ভালোভাবে কাজ করতে পারব।”

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ আরও বলেন, “দেশবাসীর কাছে দোয়া চাই, যাতে সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে এবং ভালোভাবে কাজ করতে পারি।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ