বৃহস্পতিবার | ৩০ এপ্রিল, ২০২৬ | ১৭ বৈশাখ, ১৪৩৩ | ১২ জিলকদ, ১৪৪৭

সড়ক দুর্ঘটনা

মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে, ট্রাকচাপায় মা-ছেলে নিহত

জেলা প্রতিনিধি, দিনাজপুর

সড়ক দুর্ঘটনার পর নিহত মা ও ছেলের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও থানা-পুলিশ

স্বামীর মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন কহিনুর বেগম (২৭), কোলে ছিল দেড় মাসের ছেলে রিসাত। পথে ইজিবাইকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারায় মোটরসাইকেল। কোলে থাকা ছেলেসহ মহাসড়কের ওপর পড়ে যান কহিনুর। পেছন থেকে ট্রাক চাপা দেয় তাঁদের। মহাসড়কে পড়ে থাকে মা ও ছেলের নিথর দেহ।

দিনাজপুরের বিরামপুর পৌর শহরের সোনালী ব্যাংকের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে আজ শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে

নিহত কহিনুর বেগম উপজেলার দিওড় ইউনিয়নের ধানঘরা গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী। তিনি হাকিমপুর উপজেলার খট্টা মাধবপাড়া ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী ছিলেন। আর নিহত রিসাত কাইফ ওই দম্পতির ছেলে। খবর পেয়ে বিরামপুর ফায়ার সার্ভিস ও থানা-পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, হাকিমপুর উপজেলার শালপুকুর নামক গ্রামের শ্বশুরবাড়ি থেকে গোলাম রব্বানী মোটরসাইকেলে করে তাঁর স্ত্রী ও ছেলেকে নিয়ে বাড়িতে ফিরছিলেন। বেলা সোয়া ১১টার দিকে বিরামপুর পৌর শহরের সোনালী ব্যাংকের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন মহাসড়কের ওপর পড়ে যান। এ সময় পেছন থেকে আসা পণ্যবাহী একটি ট্রাক তাঁর স্ত্রী ও ছেলের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে তাঁরা দুজন মারা যান। পরে স্থানীয় লোকজন থানা–পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন।

এ বিষয়ে বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, সড়ক দুর্ঘটনায় শিশুসহ এক নারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর পণ্যবোঝাই ট্রাক ও ইজিবাইকের চালক গাড়ি নিয়ে পালিয়েছেন। নিহত হওয়ার ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930