শুক্রবার | ১৭ এপ্রিল, ২০২৬ | ৪ বৈশাখ, ১৪৩৩ | ২৮ শাওয়াল, ১৪৪৭

হেফাজতে ৩ নিরাপত্তাকর্মী

খুলনায় ব্যাংকের লকার ভেঙে ১৬ লাখ টাকা লুট

জেলা প্রতিনিধ, খুলনা

বাংলাদেশ কৃষি ব্যাংকের খুলনার রূপসা ঘাট শাখায় ভল্ট ভেঙে প্রায় ১৬ লাখ টাকা লুট হয়েছে। পুলিশ এখনও এ ঘটনার মূল দুষ্কৃতীদের ধরতে পারেনি। তবে ব্যাংকের তিন নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৭টার মধ্যে রূপসা ঘাট এলাকার তিনতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত কৃষি ব্যাংকের শাখায় এই ঘটনা ঘটে।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, ‘তাদের কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’ জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া ব্যাংকের নিরাপত্তাকর্মীরা হলেন- আবুল কাশেম, তরিকুল ও আফজাল।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে রূপসা ঘাট এলাকার তিনতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ব্যাংকটির মূল গেটের কলাপসিবল দরজার তালা কাটা দেখে নিরাপত্তা প্রহরী চিৎকার করতে থাকেন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে রূপসা থানাকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

ব্যাংকের ম্যানেজার কামরুল ইসলাম জানান, ‌’বৃহস্পতিবার ব্যাংক বন্ধ হওয়ার পর থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে যে কোনো সময় লুটের ঘটনা ঘটতে পারে। ভল্টে ১৬ লাখ টাকার কিছু বেশি ছিল, কিন্তু বর্তমানে মাত্র ১,৪০০ টাকা অবশিষ্ট পাওয়া গেছে। বাকি টাকা লুট হয়েছে।’

পুলিশ ধারণা করছে, ব্যাংকের প্রহরী ডিউটি শেষ হওয়ার পর স্থানীয় তল্লাশিমূলক ব্যবস্থা না থাকায় দুর্বৃত্তরা সুযোগ নিয়ে দীর্ঘ প্রায় দেড় ঘণ্টা ধরে ভল্ট ভাঙার কাজ চালিয়েছে। ব্যাংক ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মূল দুষ্কৃতীদের ধরার চেষ্টা চলছে।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, বৃহস্পতিবার বিকালে ব্যাংক বন্ধ হয়ে যায়। ওই দিন থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে যেকোনো সময়ে ঘটনাটি ঘটতে পারে। ব্যাংক থেকে এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলোর চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক না কেন, তাদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার রাতে ব্যাংকের কোনো প্রহরী ছিল না। এ সুযোগ বুঝে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়েছে।

 

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930