শুক্রবার | ১ মে, ২০২৬ | ১৮ বৈশাখ, ১৪৩৩ | ১৩ জিলকদ, ১৪৪৭

পল্লী বিদ্যুৎ সমিতি

ফ্যান ও বাতির বিদ্যুৎ বিল এক লাখ ৬৭ হাজার ৯৫ টাকা!

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জ জেলার নবীগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির এক দিনমজুর গ্রাহকের একটি ফ্যান ও বাতির বিদ্যুৎ বিল এসেছে এক লাখ ৬৭ হাজার ৯৫ টাকা। আগস্ট মাসের এ বিলের বিলম্ব ফি ধরা হয়েছে আরও সাত হাজার ৫৯৫ টাকা।

সাধারণত মাসিক ২০০-৩০০ টাকার বেশি বিল আসে না জানিয়ে ভুক্তভোগী গ্রাহক কাজী ছাওধন মিয়া বলেন, আমি শুধু একটি বাতি ও একটি ফ্যান চালাই। বিল দেখে অবাক হয়েছি। অফিসে দু’দিন গেলাম, তারা বলেছে, ঠিক করা হবে।

এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতির নবীগঞ্জ অফিসের ডিজিএম আসাদুজ্জামান জানান, গরমের সময়ে বেশি বিদ্যুৎ বিল আসা স্বাভাবিক। তবে দিনমজুর কাজী ছাওধন মিয়ার বিল কম্পিউটারের ভুলের কারণে হয়েছে। বিল প্রস্তুতকারী ক্ষমা দাশকে সতর্ক করা হয়েছে। বিল সংশোধন করা হয়েছে। সংশোধিত বিল ৫৭০ টাকা। ছাওধন মিয়া নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের বাসিন্দা।

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031