| | |

নিউইয়র্কে উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তাচেষ্টা

ডেস্ক রিপোর্ট

ছবি: সংগৃহীত

নিউইয়র্কে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (২৫ আগস্ট) নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের ভেতর অবস্থান করছেন এমন সন্দেহে সেখানে বিক্ষোভ করে হামলা চালিয়ে ভাঙচুর করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে রবিবার (২৪ আগস্ট) কনস্যুলেট অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাহফুজ আলম।

উপদেষ্টা মাহফুজ আলম কনস্যুলেটে ঢোকার সময় আওয়ামী লীগের পতাকা হাতে দলটির কর্মী ও সমর্থকেরা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে থাকেন। এ সময় তারা মাহফুজ আলমকে উদ্দেশ করে ডিম ছোড়েন এবং তার বিরুদ্ধেও নানা স্লোগান দেন।

এদিকে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বলেন, ‘একটা দেশে রাজতন্ত্র চলছিল, সে দেশের রাজা ছিলেন, রাজার বোন ছিলেন, রাজার ছেলে-মেয়েরা রাজপুত্র ছিলেন। পুরো দেশটা তাদের ছিল, আপনারা ছাত্র জননেতারা রক্ত দিয়ে সেই রাজার পতন ঘটালেন, দেশ থেকে বিতাড়িত করলেন। এখন সে একটা ডিম নিক্ষেপ করবে, একটা কটূক্তি করবে, মাহফুজ আলমের পতন চাইবে; এটাই তো স্বাভাবিক।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted