| | |

জমি নিয়ে বিরোধের জেরে বাবা ও ছেলে খুন

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে চাচাতো ভাইদের হামলায় মিরাজ (২০) নামের এক যুবক খুন হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) আড়াইটার দিকে জেলার আলুকদিয়া ইউনিয়নের ভালাইপুর মোড়ের কাছে পোলের মাঠে এ ঘটনা ঘটে। এ সময় নিহতের বাবা তৈয়ব আলী (৪০) গুরুতর জখম হন।

পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

ঘটনার পরপরই চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ধারালো অস্ত্রসহ অভিযুক্ত বাবু (৪৩) ও রাজু (৩২)-কে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় কাঠা জমি নিয়ে দীর্ঘদিন ধরে তৈয়ব আলী ও তার ছেলে মিরাজের সঙ্গে আপন ভাতিজা বাবু (দুখমিয়ার ছেলে) এবং ভাগ্নে রাজু (মৃত রহমানের ছেলে)-র বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও কোনো সমাধান হয়নি।

আজ দুপুরে তৈয়ব আলী ও তার ছেলে মিরাজ মাঠে চাতালে পাট শুকানোর সময় হঠাৎই বাবু ও রাজু তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মিরাজ নিহত হন এবং তৈয়ব গুরুতরভাবে আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted