| | |

কারাগারে সন্তান জন্ম দিলেন হত্যা মামলার আসামি

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লা কারাগারের হত্যা মামলার এক আসামি সন্তান প্রসব করেছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ১১টার দিকেও মা-নবজাতক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কারাবন্দি ওয়ার্ডে ভর্তি ছিলেন।

কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জানান, ওই আসামির নাম স্মৃতি আক্তার। তিনি কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের মজিদপুর গ্রামের হোসেন মিয়ার স্ত্রী। ১১ আগস্ট তিনি একটি হত্যা মামলার আসামি হয়ে কুমিল্লা কারাগারে আসেন।

কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন আরও জানান, ওই নারীর প্রসব ব্যথা উঠলে আমরা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। চিকিৎসক জানান তার সিজারিয়ান অপারেশন করতে হবে। আমরা তার পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করতে না পেরে তাৎক্ষণিক অনুমতি দিই।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে তিনি কন্যাসন্তান প্রসব করেন। আমরা তার চিকিৎসা সেবা, খাবারের ব্যবস্থা ও শিশুর জন্য পোশাকসহ যাবতীয় ব্যবস্থা করেছি। মা ও নবজাতক কুমিল্লা মেডিকেল কলেজের কারাবন্দি ওয়ার্ডে ভর্তি আছেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted