| | |

সাভারে যুবকের হাত বাঁধা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রতীকি ছবি

ঢাকার সাভারের একটি পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলা থেকে অর্ধগলিত অবস্থায় এক অজ্ঞাত যুবকের হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় সাভার সরকারি কলেজের সামনে ওই কমিউনিটি সেন্টার থেকে লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহতের পরিচয় এখনও নিশ্চিত হয়নি। স্থানীয়রা বলেন, কমিউনিটি সেন্টারটি গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আগুনে পুড়ে পরিত্যক্ত হয়ে পড়ে। এরপর থেকে মাদক সেবনকারীরা ভবনটি ব্যবহার করছিল। আজ হঠাৎ ভবনের ভেতর থেকে দুর্গন্ধ পাওয়া গেলে স্থানীয়রা সাভার মডেল থানাকে খবর দেন।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সেকেন্দার আলী বলেন, “পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাত বাঁধা অর্ধগলিত লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, কমপক্ষে পাঁচদিন আগে হত্যা ঘটেছে। নিহতের পরিচয় নিশ্চিতের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে জানানো হয়েছে। মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted