বৃহস্পতিবার | ৩০ এপ্রিল, ২০২৬ | ১৭ বৈশাখ, ১৪৩৩ | ১২ জিলকদ, ১৪৪৭

অ্যাটর্নি জেনারেল

নুরের ওপর হামলা সুগভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের অংশ

নিজস্ব প্রতিবেদক

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান শনিবার ঝিনাইদহ শহরের টেলিভিশন সেন্টার পাড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি : বাসস

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলাকে একটি সুগভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের অংশ বলে উল্লেখ করেছেন।

তিনি বলেন, এটা বিচ্ছিন্ন কোন ঘটনা নয়।

আজ শনিবার (৩০ আগস্ট) ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘জাতীয় পার্টি ৮২ সাল থেকে ৯০ সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের রক্তের সঙ্গে বেঈমানী করেছে এবং রক্ত নিয়ে খেলেছে।’

তিনি বলেন, জাতীয় পার্টি জুলাই বিপ্লবে আওয়ামী লীগের সহযোগিতা করে তাদের সেই পুরনো ইতিহাস উন্মোচন করেছে। সুতরাং নূরের ওপর হামলা বিচ্ছিন্ন কোন ঘটনা নয়। এটা সুগভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের একটা অংশ। তাই (জাতীয় পার্টি) নিষিদ্ধের দাবি উঠেছে।

এ বিষয়ে আইনগত দিক যাচাই-বাছাই করে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930