| | |

সাংবাদিক নির্যাতন মামলা

কুড়িগ্রামের সেই ডিসি সুলতানা পারভীন কারাগারে

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন

সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন তিনি। তবে বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোছাঃ ইসমত আরা আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২০ সালের ১৩ মার্চ রাতে বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানকে নিজ বাড়ি থেকে তুলে এনে ভ্রাম্যমান আদালত বসিয়ে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন সুলতানা পারভীন। ওই ঘটনায় পরদিনই সাংবাদিক সমাজের তীব্র প্রতিবাদের মুখে আরিফুল ইসলামকে মুক্তি দিতে বাধ্য হয় জেলা প্রশাসন।

এরপর সাংবাদিক আরিফুল ইসলাম বাদী হয়ে সুলতানা পারভীনকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। দীর্ঘদিন হাইকোর্ট থেকে জামিনে থাকার পর মঙ্গলবার স্থানীয় আদালতে জামিন চাইলে তা নাকচ হয়।

ভুক্তভোগী সাংবাদিকের আইনজীবী এডভোকেট আজিজুর রহমান দুলু বলেন, “চার্জশিটভুক্ত প্রধান আসামি সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর মাধ্যমে আমরা ন্যায়বিচারের একটি প্রাথমিক ধাপ পেলাম।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ