| | |

দু’জনকে কারাদণ্ড, কারখানা সিলগালা

সাভারে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় অভিযান

সাভারে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) এর অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের অভিযোগে একটি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে।

৩ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের নাজিমনগর এলাকার ‘আইমান ফুড অ্যান্ড এগ্রো’ কারখানায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবক্কর সরকার।

তিনি জানান, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কোনো অনুমোদন ছাড়াই নোংরা পরিবেশে আইসক্রিম উৎপাদন করছিল। মানহীন এসব আইসক্রিম খেয়ে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ অসুস্থ হয়ে পড়ছে। এছাড়া প্রতিষ্ঠানটি লাভেলো ব্র্যান্ডের প্যাকেট ব্যবহার করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করছিল।

অভিযানে কারখানার রক্ষণাবেক্ষণ কর্মকর্তা হেলালকে এক বছরের এবং সহকারী ম্যানেজার নাঈমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ