| | |

গাজীপুরে বাজার

সাতসকালে আগুনে ৫০ দোকান পুড়ে ছাই

জেলা প্রতিনিধি, গাজীপুর

গাজীপুরে আগুন লেগে অন্তত ৫০টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ছয়টার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় একটি বাজারে এই অগ্নিকাণ্ড ঘটে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষনিক জানা যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও বাজারের ব্যবসায়ীরা জানায়, চান্দনা চৌরাস্তার শাপলা ম্যানশন সংলগ্ন একটি বাজারে বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে সাতটার দিকে ওই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে অন্তত ৫০টি দোকান এবং দোকানে থাকা মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে।

কীভাবে অগ্নিকাণ্ড ঘটেছে তার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ