| | |

রাজধানীর মোহাম্মদপুর

ছিনতাইকারী অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের অভিযোগে ‘গণপিটুনিতে’ নিহত হয়েছেন ইয়াসিন (২৩) নামে এক যুবক। এই ঘটনায় তার সহযোগী ফাহিম (২১) গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (০৮ সেপ্টেম্বর) বিকেলে মোহাম্মদপুর থানা চন্দ্রিমা মডেল টাউনের ই-ব্লকের ১২ নম্বর রোডের মাথায় এই ঘটনাটি ঘটে।

পুলিশ বলছে, ওই এলাকায় ছিনতাইয়ের অভিযোগে স্থানীয় লোকজন দুই যুবককে আটক করে গণপিটুনি দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইয়াসিনের মৃত্যু হয়। নিহত ইয়াসিন ভোলার লালমোহন থানার চরসকিনা গ্রামের বাসিন্দা মাহবুব মিয়ার ছেলে। বর্তমানে তিনি রাজধানীর ঢাকা উদ্যান এলাকায় বসবাস করতেন।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান জানান, মোহাম্মদপুরের চন্দ্রিমা এলাকায় মোবাইল ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে জনতা গণপিটুনির ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় দুটি পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted