দেশের একাধিক স্থানে লোডশেডিং হচ্ছে। কারিগরি ত্রুটির কারণে বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকায় এই লোডশেডিং দেখা দেয়।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) এক বার্তায় এ তথ্য জানায়।
বার্তায় বলা হয়, বেশ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র যান্ত্রিক ত্রুটিজনিত কারণে হঠাৎ বন্ধ হওয়ায় দেশব্যাপী লোডশেডিং করতে হচ্ছে। আগামী দুই বা তিন দিনের মধ্যে পরিস্থিতি উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে।
সাময়িক এ পরিস্থিতি মোকাবিলায় বিপিডিবি দেশবাসীর সহযোগিতা কামনা করছে।









