| | |

দোয়া ও শব্বেদারি কর্মসূচি

ছাত্রশিবিরের জয় উপলক্ষে হবে না আনন্দমিছিল

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে দল সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের জয়ের পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম আজ বুধবার (১০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানান। শিবিরের কর্মসূচির মধ্যে রয়েছে, শুকরিয়া আদায় করে দোয়া মাহফিল ও শব্বেদারি (নৈশ ইবাদত)।

এ ছাড়া শহীদদের কবর জিয়ারত এবং শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করবে ছাত্রশিবির।

এই কর্মসূচি বাস্তবায়নে শিবিরের সব মহানগর, শহর, বিশ্ববিদ্যালয় ও জেলা শাখাকে আহ্বান জানানো হয়েছে। তবে আনন্দ মিছিল, শোভাযাত্রা বা র‌্যালি আয়োজন করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানায় ছাত্রশিবির।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted