সোমবার | ২৫ মে, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৭ জিলহজ, ১৪৪৭

খাগড়াছড়ির পানছড়ি

যুবককে কুপিয়ে দুই হাতের কবজি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

ফাইল ছবি

খাগড়াছড়ির পানছড়িতে পুলিশের তালিকাভুক্ত আসামি ময়নাল হোসেন ওরফে ভুট্টুকে (৩৬) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালানাল এলাকার একটি বাগানে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুর্বৃত্তরা ময়নাল হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করেছে এবং দুই হাতের কবজি বিচ্ছিন্ন করেছে। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠান।

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আরএমও রিপল বাপ্পি বলেন, ময়নাল হোসেনের দুই হাতের কবজি কেটে ফেলা হয়েছে। এ ছাড়া নাক ও কানে গুরুতর জখম রয়েছে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, ‘ময়নাল হোসেন ভুট্টু একজন চিহ্নিত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে অস্ত্র, দস্যুতা, চুরিসহ বিভিন্ন অভিযোগে পানছড়ি থানায় ১২টি মামলা রয়েছে। তবে কবজি কেটে ফেলার ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031