ঢাকার আশুলিয়ায় রস্তম আলী (৪০) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রস্তম আলী নীলফামারীর জলঢাকা থানার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ জানায়, সকালে মহাসড়কের পাশে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা থানায় খবর দেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহতের গলায় গুলির চিহ্ন পাওয়া গেছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্যত্র হত্যা করে মরদেহ মহাসড়কের পাশে ফেলে রাখা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।










