শনিবার | ১৩ জুন, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৬ জিলহজ, ১৪৪৭

আশুলিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬

নিজস্ব প্রতিবেদক

সাভারের আশুলিয়ায় বালু ফেলা নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও মারামারির ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়ার মোজারমিল এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোজারমিল এলাকার ব্রিটিশ টোবাকো কারখানায় বালু ফেলাকে কেন্দ্র করে ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মণ্ডল ও আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জহির গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে উভয় গ্রুপের অন্তত ছয়জন আহত হন। পরে তাদের শ্রীপুরসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আশুলিয়া থানা পুলিশ।

আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া বলেন, “ধামসোনা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ দেয়ানের অফিসে ভাঙচুর করা হয়। এটিকে বিএনপির অফিসে ভাঙচুর বলে প্রচার করা হচ্ছে। বাস্তবে সেখানে বিএনপির কোনো অফিস নেই।”

সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবীর জানান, মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930