| | |

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নেই সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব: মোহাম্মদ আইয়ুব খান

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই একটি সুখী, সমৃদ্ধ ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান।

তিনি বলেন, ‘বাংলার জনগণের ঐক্যবদ্ধতাই বিএনপির মূল শক্তি। এই শক্তিই আগামী দিনে একটি সুন্দর, সুশাসনভিত্তিক বাংলাদেশ গড়ার পথে সবচেয়ে বড় ভূমিকা রাখবে।’

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সাভারের আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গাজীবাড়ি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘তারেক রহমানের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। প্রতিটি ঘরে ঘরে জানাতে হবে যে, এই দফাগুলোর বাস্তবায়নই দেশের কাঙ্ক্ষিত রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের একমাত্র উপায়।’

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন শিমুলিয়া ইউনিয়ন বিএনপির ৭নং ওয়ার্ড শাখার সহ-সভাপতি শবদার আলী খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আরিফুর রহমান আরিফ, সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম, সাবেক সহ-সাধারণ সম্পাদক মজিবর রহমান, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মেহফুজুল আলম সাগর, ইশতিয়াক এনাম ভূঁইয়া তানিম, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-দপ্তর সম্পাদক মেহফুজুল আলম সাগর, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন, শিমুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সামছুদ্দোহা খান এরশাদ, আশুলিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাহাবুদ্দিন, ধামসোনা ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক লিটন আহমেদ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ