| | |

চট্টগ্রামে পুলিশের সোর্সকে রগ কেটে হত্যা

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

চট্টগ্রামে জাবেদ (৬০) নামে কোতোয়ালি থানা পুলিশের এক সোর্সকে হাত ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে কোতোয়ালি থানাধীন রেলস্টেশন মুক্তিযোদ্ধা হোটেলের সামনে জাবেদকে হত্যা করা হয়। নিহত জাবেদের পরিবার বা সন্তান নেই। তিনি পাথরঘাটার বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, ‘পুর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে, স্থানীয় চিহ্নিত ছিনতাইকারী আঙ্গুল কাটা মামুন, চাপাতি ফারুক, মোহাম্মদ সুমন রাতে একা পেয়ে জাবেদের হাত-পায়ের রগ কেটে ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করেছে।’

কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ‘জাবেদকে হাত ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে, তিনি পুলিশকে সহযোগিতা করতেন। খুনিরা চিহ্নিত ছিনতাইকারী। তারা বিভিন্ন সময় জেলে ছিল। সম্প্রতি জেল থেকে বের হয়ে এ ঘটনা ঘটায়। আমরা এদের ধরার জন্য অভিযানে আছি। নিহত জাবেদের পরিবার বা সন্তান নেই। তিনি পাথরঘাটা এলাকায় বসবাস করতেন। মরদেহ মর্গে রয়েছে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ