শনিবার | ৬ জুন, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৯ জিলহজ, ১৪৪৭

লক্ষ্মীপুর

সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরীর বাড়িতে আবার আগুন

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের বাসায় আবার আগুন দিয়েছেন বিক্ষুব্ধ লোকজন। আজ বুধবার (০১ অক্টোবর) বিকেলে দিকে লক্ষ্মীপুর শহরের উত্তর তেহমনী এলাকার এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে বিক্ষুব্ধ লোকজন শহরের উত্তর তেহমনী এলাকার জড়ো হন। সেখান থেকে তাঁরা সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরীর বাড়িতে যান। পরে তাঁরা বাড়িটির নিচতলায় আবার আগুন দেন।

গত ৫ আগস্ট গণ–অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের আগের দিন পাঁচতলা ওই বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তখন থেকে বাড়িটি পরিত্যক্ত ছিল। এরপর আরেক দফা পড়ানো হয় বাড়িটি। স্থানীয় একটি সূত্র জানায়, নুর উদ্দিন চৌধুরীর বর্তমানে ভারতে আছেন। তার পরিবারের কেউ বাড়িটিতে আর আসেননি।

ঘটনাস্থলে উপস্থিত যুবক মেহেদী হাসান বলেন, ‘স্বৈরাচার ও তাদের দোসররা যেখানে আছে, সেই সব বাড়িঘর ধ্বংস করা হবে। তারা যদি আবার ফিরে আসে, আমরা তাদের প্রতিহত করব; কাউকে ফিরে আসার সুযোগ না দেওয়া হয়।’

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, ‘সাবেক সংসদ সদস্যের বাড়িটি গত ৪ আগস্ট পোড়ানো হয়েছিল। তাতে বাড়ির অবকাঠামো ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। আজ আবার সেখানে আগুন ধরানো হয়েছে বলে জেনেছি।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930