শনিবার | ২০ জুন, ২০২৬ | ৬ আষাঢ়, ১৪৩৩ | ৪ মহর্‌রম, ১৪৪৮

অভিযুক্তের ঘরে আগুন দিল জনতা

সুদের টাকার জন্য গায়ে আগুন দেওয়া সেই নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি, চাঁদপুর 

চাঁদপুরের ফরিদগঞ্জে সুদের টাকার জেরে অগ্নিদগ্ধ শাহনাজ বেগম (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ খবরে ক্ষুব্ধ জনতা অভিযুক্ত নাসিমা বেগমের দুটি ঘরে লুটপাট চালিয়ে আধাপাকা বসতঘরে আগুন ধরিয়ে দেয়।

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের উপাদিক গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর রাতে সুদের লেনদেনের বিরোধকে কেন্দ্র করে শাহনাজ বেগমের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। স্থানীয়দের ধারণা, নাসিমা বেগম এ ঘটনার মূল পরিকল্পনাকারী হতে পারেন। ওই রাতেই পুলিশ নাসিমাকে গ্রেপ্তার করে এবং পরদিন আদালতে পাঠায়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

এদিকে পাঁচদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শাহনাজ বুধবার দুপুরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান। এ খবর গ্রামে পৌঁছালে বিকেলের দিকে উত্তেজিত জনতা নাসিমার ঘরে হামলা চালিয়ে লুটপাট করে এবং পরে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার খবর পেয়ে ফরিদগঞ্জে অবস্থানরত সেনা সদস্যরা এবং ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অগ্নিকাণ্ড প্রসঙ্গে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের কমান্ডার কামরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930