শুক্রবার | ১৭ এপ্রিল, ২০২৬ | ৪ বৈশাখ, ১৪৩৩ | ২৮ শাওয়াল, ১৪৪৭

যৌথ বাহিনীর অভিযান

আশুলিয়ায় ৯ লক্ষাধিক টাকাসহ ২৮ জুয়াড়ি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

ঢাকার আশুলিয়ার বগাবাড়ী বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে ৯ লক্ষাধিক নগদ টাকা, জুয়ার সরঞ্জামসহ ২৮ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আশুলিয়া থানার এসআই মনিরুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) রাতে এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, বগাবাড়ী বাজারে শফিকুল ইসলামের মালিকানাধীন একটি ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে গোপনে জুয়ার আসর বসানো হচ্ছিল।

অভিযানের সময় আসামিরা পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাদের মধ্যে ২৮ জনকে আটক করে। পালানোর সময় কয়েকজন পড়ে গিয়ে আহত হন। পরে তাদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ জানায়, অভিযানে মোট ৯,০৬,৭৩০ টাকা উদ্ধার করা হয়েছে। যার মধ্যে ১০০০ টাকার নোট ৫২৬টি, ৫০০ টাকার নোট ৭৪৮টি এবং অন্যান্য মূল্যমানের নোটও রয়েছে। এছাড়া ২৫ বান্ডেল তাস উদ্ধার করা হয়েছে, প্রতিটি বান্ডেলে ছিল ৫২টি করে তাস।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে গোপনে জুয়া পরিচালনা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অভিযানে পুলিশের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930