শনিবার | ১৮ এপ্রিল, ২০২৬ | ৫ বৈশাখ, ১৪৩৩ | ২৯ শাওয়াল, ১৪৪৭

মোহাম্মদ আইয়ুব খান

‘৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব’

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই একটি সুখী, সমৃদ্ধ ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান।

তিনি বলেন, ‘বাংলার জনগণের ঐক্যবদ্ধতাই বিএনপির মূল শক্তি। এই শক্তিই আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়তে সবচেয়ে বড় অবদান রাখবে।’

গত শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গাজিরচট আকবর মণ্ডল স্কুল মাঠে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এই উঠান বৈঠক ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা প্রচারের অংশ।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রতিটি ঘরে ঘরে তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দিতে হবে। জনগণকে জানান দিতে হবে, বিএনপিই পারে এই দেশকে বাঁচাতে।’

আশুলিয়া থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আলী মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আরিফুর রহমান আরিফ, সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম, ঢাকা জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মুন্না, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হামিদ, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মেহফুজুল আলম সাগর, সাবেক সহ-দপ্তর সম্পাদক ইশতিয়াক এনাম ভূঁইয়া তানিম, সাবেক শিল্পবিষয়ক সম্পাদক লিটন আহমেদ, ধামসোনা ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম নান্নু, সদস্য মোক্তার হোসেন, যুবদল নেতা শরীফসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930