শুক্রবার | ১ মে, ২০২৬ | ১৮ বৈশাখ, ১৪৩৩ | ১৩ জিলকদ, ১৪৪৭

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা

সাভারে কোনো প্রকল্প বন্ধ হয়নি

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভারে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে চালু হওয়া কোনো প্রকল্পই বন্ধ হয়নি বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে সাভারে মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে বাংলাদেশ বাফেলো অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত বৈজ্ঞানিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফরিদা আখতার বলেন, “মহিষ প্রজনন বৃদ্ধির মাধ্যমে দেশে আমিষের ঘাটতি দূর করতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কাজ করছি, যাতে দেশের কোনো মানুষ আমিষ থেকে বঞ্চিত না থাকে।”

সম্মেলন শেষে তিনি সাভারে কেন্দ্রীয় গরু প্রজনন ও দুগ্ধ খামারে নবনির্মিত কেন্দ্রীয় কৃত্রিম প্রজনন ল্যাবরেটরি উদ্বোধন করেন।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, বাফেলো অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031