পটুয়াখালীর বাউফলে পুলিশ দেখে ট্রলার থেকে নদীতে ঝাঁপ দিয়ে রাসেল খান (৩৫) নামের এক যুবক নিখোঁজ রয়েছেন।
রোববার (১২ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
গতকাল শনিবার সন্ধ্যায় তেঁতুলিয়া নদীর কচুয়া এলাকায় পুলিশের স্পিডবোড দেখে নদীতে ঝাঁপ দিয়ে রাসেল খান নিখোঁজ হন।
নিখোঁজ রাসেল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের বাসিন্দা ইউসুফ খানের ছেলে। রাসেল পেশায় দরজি।
কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক আল মামুন বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে পুলিশের টহল টিম তেঁতুলিয়া নদীর চরওয়াডেল এলাকা থেকে তিন জেলেকে আটক করেছিল। পরে তাদের ফাঁড়িতে পৌঁছে দেওয়া হয়। পুলিশ সদস্যরা আবার ফিরে যাওয়ার সময় স্পিডবোট দেখে নদীতে ঝাঁপ দেন রাসেল। এরপর থেকে সে নিখোঁজ।










