| | |

জাবির চারুকলা বিভাগে র‍্যাগিং

আশ্বাসে অভিযোগ প্রত্যাহার, বিচার না পেয়ে ফের বহালের আবেদন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চারুকলা বিভাগে র‍্যাগিংয়ের অভিযোগে বিভাগীয় বিচার না হওয়ায় পুনরায় অভিযোগ বহালের আবেদন করেছেন বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী প্রান্ত রায়। বুধবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর দেওয়া এক আবেদনে তিনি অভিযোগটি পুনরায় সক্রিয় করার অনুরোধ জানান।

প্রান্ত রায় তার আবেদনে উল্লেখ করেন, “গত ৮ সেপ্টেম্বর আমার ওপর সংঘটিত র‍্যাগিংয়ের ঘটনায় বিভাগীয় মীমাংসার আশায় অভিযোগ প্রত্যাহারের আবেদন করেছিলাম। কিন্তু এতদিনেও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় পুনরায় অভিযোগটি বহাল রাখার অনুরোধ জানাচ্ছি।”

উল্লেখ্য, অভিযুক্তদের বিরুদ্ধে এর আগে ঘটনার সময় উপস্থিত ১৬ জন শিক্ষার্থীর স্বাক্ষরিত একটি অভিযোগপত্র চারুকলা বিভাগের সভাপতির কাছে জমা দেওয়া হয়। পরে সেটি বিভাগের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে ফরওয়ার্ড করা হয়। এরপর বিভাগের দুই শিক্ষক বিষয়টি মীমাংসার আশ্বাস দিয়ে অভিযোগ প্রত্যাহার করতে বলেন। সেই প্রেক্ষিতেই প্রান্ত রায় অভিযোগ প্রত্যাহার করেছিলেন।

তবে দীর্ঘ ২০ দিন পেরিয়ে গেলেও কোনো দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় তিনি আবারও অভিযোগ বহালের আবেদন করেন।

অভিযুক্ত পাঁচ শিক্ষার্থী হলেন – চতুর্থ বর্ষের (৪৯তম ব্যাচ) ঐশী সরকার অথি, তৃতীয় বর্ষের (৫০তম ব্যাচ) প্রমা রাহা, দ্বিতীয় বর্ষের (৫১তম ব্যাচ) নোমান, আরিয়ান ও সেজান। তাদের মধ্যে অথি বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা হল সংসদের সহ-সভাপতি (ভিপি) এবং প্রমা রাহা সহ-সাধারণ সম্পাদক (এজিএস) হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত বিভাগীয় কোনো তদন্ত বা ব্যবস্থা গ্রহণ না হওয়ায় বিশ্ববিদ্যালয়জুড়ে শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted