বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা শুধু রাজনৈতিক পরিবর্তনের অঙ্গীকার নয়, এটি একটি নতুন বাংলাদেশ গঠনের রূপরেখা বলে মন্তব্য করেছে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। তিনি বলেন, আমরা চাই, বেদে সম্প্রদায়ের মানুষও এ আন্দোলনের অংশ হোক।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বেদেপাড়ায় লিফলেট বিতরণ কর্মসূচিতে এ কথা বলেন তিনি।
মোহাম্মদ আইয়ুব খান বলেন, বিএনপি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। আসছে নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে লিফলেট বিতরণ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মোহাম্মদ আইয়ুব খানের নেতৃত্বে এ কর্মসূচিতে অংশ নেন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। কর্মসূচির অংশ হিসেবে তারা বেদেপাড়ায় বসবাসরত বেদে সম্প্রদায়ের নারী-পুরুষের হাতে লিফলেট তুলে দেন এবং তারেক রহমানের ঘোষিত ৩১ দফার মূল বিষয়গুলো তাদের সামনে তুলে ধরেন।










